নুরুল হকের ওপর হামলার ৩ বছর পর টাঙ্গাইলে মামলা, সাবেক এমপিসহ আসামি ৩৪



 নুরুল হকের ওপর হামলার ৩ বছর পর টাঙ্গাইলে মামলা, সাবেক এমপিসহ আসামি ৩৪

তিন বছর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার অভিযোগে টাঙ্গাইলে মামলা হয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান গতকাল রোববার টাঙ্গাইল সদর থানায় মামলাটি করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, টাঙ্গাইলের কয়েকজন সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক এমপি তানভীর হাসান ওরফে ছোট মনির, ছানুয়ার হোসেন ও খান আহমেদ শুভ, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র এস এম সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান, জেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক রনি আহমেদের প্রমুখ।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post